যে কসমেটিক্সগুলো আপনার স্বাস্থ্য ও সৌন্দর্যহানি করছে
লিপস্টিক
প্রায় সব মেয়েদের প্রতিদিনকার প্রসাধনীর মধ্যে লিপস্টিক থাকে সবার উপরে। আর এই লিপস্টিকের আছে অনেকগুলো ক্ষতিকারক দিক। লিপস্টিক ঠোঁটের ময়েশ্চারাইজার শুষে নিয়ে ঠোঁটকে শুষ্ক করে ফেলে। কিছু লিপষ্টিক আর লিপবামে রাসায়নিক পদার্থ সীসা থাকে যা ঠোঁটকে সুন্দর করার পরিবর্ততে আরও কালো করে দেয়। সাধারণত সীসা পরিমাণ বেশী থাকে লাল লিপস্টিকে।কাজল
অনেকের কাছে মেকআপ বলতে শুধু কাজলের একটু ছোঁয়া। এই কাজল ব্যবহারে চোখের অনেক ক্ষতি হয়ে থাকে। এর বিষাক্ত রাসায়নিক উপাদান চোখের পানি শুকিয়ে চোখকে শুষ্ক করে, গ্লকৌমা, ছানি পড়া, চোখের কোণে অতিরিক্ত ময়লা জমা সহ আরও অনেক ক্ষতি করে থাকে। তাই কাজল ব্যবহারের সময় সতর্ক থাকতে হবে যাতে তা চোখের ভেতরে চলে না যায়। মূলত কোন প্রকার আইমেকাপই আই সার্জারি, চোখের অ্যালার্জি, ইনফেকশনের সময় ব্যবহার করা উচিত নয়।নেলপলিশ
আপনি নিশ্চয় নেল আর্ট পছন্দ করেন? নানা রঙে নান ডিজাইনে সাজান আপনার নখটিকে? আর এই ডিজাইন করতে গিয়ে ক্ষতি করে ফেলছেন আপনার নখের। নখে খুব বেশী গাঢ় রং এর নেলপলিশ ব্যবহার করা একদম উচিত নয়। প্রতিদিন কালো,লালের মত গাড় রঙ এর নেলপলিস ব্যবহার করার ফলে নখ হলদে হয়ে যাবার সম্ভাবনা থাকে।ট্যালকাম পাউডার
ট্যালকাম পাউডার নামটি শুনে কিছুটা অবাক হতে পারেন,ভাবতে পারেন ট্যালকাম পাউডারও ক্ষতি করতে পারে? ট্যালকাম পাউডারে সিলিকেট ট্যাল নামক এক ধরণের উপাদান থাকে যা এলার্জিসহ ফুসফুস ক্যান্সারের মত মারাত্মক রোগ সৃষ্টি করতে পারে। ট্যালক আর্দ্রতা শোষণকারী উপাদান। তাই আমরা ঘাম এড়াতে ট্যালকাম পাউডার ব্যবহার করে থাকে।কিন্তু বেশী ব্যবহারে ত্বক হয়ে যায় শুষ্ক।ব্লিচ ক্রিম
ত্বকের রঙ ফর্সা করতে ব্লিচ ক্রিম ব্যবহার করা হয়। বেশীর ভাগ ব্লিচ ক্রিমে হাইডোকিউনান নামক এক ধরণের উপাদান থাকে যা ত্বকের উপরের চামড়ার আস্তরটি নষ্ট করে ফেলে। ফলে চামড়ায় লাল ভাব,ফুসকুড়ি,এ্যালাজিসহ নানা সমস্যা দেখা দেয়। খুব বেশী পরিমাণে ব্লিচ ক্রিম ব্যবহারে আপনার ত্বকের তেলগ্রন্থি ভেঙ্গে ফেলে এতে আপনার ত্বক হয়ে যায় প্রাণহীন শুষ্ক।

Casino Queen | Mapyro
ReplyDeleteFind the best Casino 영천 출장샵 Queen in Montville, MS. Complete casino information including address, 동두천 출장마사지 telephone number, 동해 출장샵 map and 오산 출장마사지 more. Rating: 2.6 김포 출장샵 · 9 votes