সৌন্দর্য সচেতন মেয়েরা প্রায়শই সাজের
অংশ হিসেবে বিভিন্ন ব্র্যান্ডের সুগন্ধি ব্যবহার করেন। সুগন্ধি কেনার আগে
এটি সম্পর্কে ধারণা থাকলে খুব সহজেই নিজের পছন্দের সুগন্ধি বেছে নেয়া যায়
। ভালো ব্র্যান্ডের সুগন্ধি কেনার ক্ষেত্রে বরাবরই মেয়েদের পছন্দের
শীর্ষে থাকে কিছু নামকরা আর ভাল সুগন্ধি।আসুন জেনে নেই এমন কিছু সুগন্ধির
কথা –
১. ভারসেজি হোয়াইট ক্রিস্টালঃ
ভারসেজি ব্র্যান্ডের হোয়াইট ক্রিস্টাল
নামের এই সুগন্ধিটি পরিচিত এটির মিষ্টি ফুলের সৌরভের জন্য । রাতের পার্টিতে
ব্যবহারযোগ্য হলেও দিনেও সহজে ব্যবহার করা যায়। হাল্কা ফ্রেগ্রেনসির জন্য
সাজের নিত্যসঙ্গি হিসেবে সব বয়সী মেয়েদের কাছে এটি জনপ্রিয় ।
২. ডিওর এডিক্ট ২ স্পারকল ইন পিঙ্কঃ
এই সুগন্ধিটি বাজারে ছাড়া হয় ২০০২ সালে ।
ক্রিশ্চিয়ান ডিওর এর অন্যান্য সুগন্ধির মতো ‘ডিওর এডিক্ট ২ স্পারকল ইন
পিঙ্ক’ও মেয়েদের কাছে জনপ্রিয় । এটির ফুলের ফ্রেগ্রেনসি হাল্কা না
হলেও,এর কড়া ভাবটি মোটেও বিরক্তিকর নয় বরং তা প্রাঞ্জল করে তোলে শরীর এবং
মনকে । পার্টিতে ব্যবহার করা হলেও, অনেকেই প্রতিদিন ব্যবহার করেন নিজের
সিগনেচার পারফিউম হিসেবে ।
৩. পিঙ্ক প্রিন্সেসঃ
পিঙ্ক প্রিন্সেস সুগন্ধিটি প্রিন্সেস
মারিনা ডি বওরবন ব্র্যান্ডের যা বানানো হয়েছে মেয়েদের ম্যাজিকাল
প্রিন্সেসদের প্রতি আকর্ষণের কথা ভেবে। বন্ধুদের সাথে নিত্য দিনের আড্ডায়
কিংবা কোন স্পেশাল মোমেন্ট বা ডেট এ ব্যবহারের ক্ষেত্রে পিঙ্ক প্রিন্সেস,
টিনএজ মেয়ে থেকে শুরু করে ইয়াং মেয়েদের পছন্দের সুগন্ধি হিসেবে পরিচিত
। এটির মিক্সার ফ্রেগ্রেনসিতে রয়েছে গোলাপ, মিষ্টি আপেল এবং মরিচের
ঝাঁঝওয়ালা গোলাপি জাম, যা মিষ্টি সৌরভ ও হাল্কা ঝাঁঝের মিশ্রণে রোমান্সের
আবহ সৃষ্টি করে ।
৪. ডলসি & গাবানা ডি ওয়ানঃ
রাতের পার্টিতে নিজেকে গ্ল্যামারাস ভাবে
তুলে ধরার ক্ষেত্রে ডলসি & গাবানা ব্র্যান্ডের ডলসি & গাবানা ডি
ওয়ান এর জুড়ি নেই। এটির গোল্ডেন ফ্রুটি ও ভেনিলা নোটস অন্যরকম ব্যক্তিত্ব
ফুটিয়ে তোলে যা যেকোনো পার্টির কেন্দ্রবিন্দুতে থাকার জন্য যথেষ্ট ।
৫. গুচি গিল্টিঃ
নিজের স্বতন্ত্র ভাব প্রকাশের জন্য এবং
নিজেকে আরো আকর্ষণীয় ভাবে তুলে ধরার জন্য সৌন্দর্য সচেতন মেয়েরা ‘গুচি
গিল্টি’ কে পছন্দের শীর্ষে রাখে । গুচি ব্র্যান্ডের এই সুগন্ধিটি, এর কড়া
নোটসের মাধ্যমে স্বাধীনচেতা মেয়েদেরকে নিয়মের বাইরে গিয়ে নিজের একটি
আলাদা ইমেজ তৈরি করার সাহস দেয় ।
৬. ভিক্টোরিয়া সিক্রেটঃ
ভিক্টোরিয়া সিক্রেট ব্র্যান্ডের সুগন্ধি
সব বয়সী মেয়েদের কাছে সমান জনপ্রিয়। এই ব্র্যান্ডে পাওয়া যায় বিভিন্ন
ফ্রেগ্রেনসির ও বিভিন্ন নোটসের সুগন্ধি এবং দামও অন্যান্য ব্র্যান্ডের
তুলনায় কম । যেকোন ধরনের অনুষ্ঠানে ও প্রতিদিন ব্যবহারের জন্য এখানে
রয়েছে বিভিন্ন ধরনের সুগন্ধি যেমন- ভিক্টোরিয়া সিক্রেট পিঙ্ক, ড্রিম
এনজেল হেভেনলি শাইন, ভিক্টোরিয়া সিক্রেট সিম্পলি গরজিয়াস, সো ইন লাভ,
বোম্বশ্যাল, বডি অব ভিক্টোরিয়া ।
৭.এডিডাস ফর ওমেনঃ
এডিডাস ব্র্যান্ডে মেয়েদের জন্য রয়েছে
বিভিন্ন ফ্রেগ্রেনসির সুগন্ধি । পিউর লাইটনেস , ফ্রুটি রিডম, ন্যাচারাল
ভাইটালিটি, ফ্লোরাল ড্রিম, ট্রোপিকাল প্যাসন সহ আরো অনেক সুগন্ধি যার
প্রত্যেকটিরই আছে আলাদা ফ্রেগ্রেনসি ও নোটস । দীর্ঘসথায়ী সৌরভ এবং দাম
তুলনামূলক ভাবে কম হওয়ায় বেশিরভাগ মেয়ে নিজেকে সবসময় সতেজ রাখতে এই
ব্র্যান্ডের সুগন্ধি ব্যবহার করে ।
কোথায় পাবেন ?
বাংলদেশের যেকোন শপিং মল এর কসমেটিক্সের
দোকানে এই সুগন্ধিগুলো কিনতে পাওয়া যায় । তবে বেশীর ভাগই নকল তাই কেনার
আগে সাবধান । এছাড়াও শুধুমাত্র সুগন্ধির জন্য যে দোকানগুলো রয়েছে সেখান
সুগন্ধির নোটস চেক করার ব্যবস্থা থাকায় খুব সহজে নিজের পছন্দের সুগন্ধি
বেছে কেনা যায় ।
বিশ্বের অতি মূল্যবান সুগন্ধি –
স্যালুন দে
অতি মূল্যবান সুগন্ধিটি তৈরি করেছে লন্ডনের একটি পুরনো নামকরা সুগন্ধি নির্মাতা কোম্পানি হ্যারডস…
লন্ডনের ব্রোম্পটন নামের রাস্তায় অবস্থিত
হ্যারডস ডিপার্টমেন্টাল ষ্টোরটি যেখানে রয়েছে স্যালুন দে নামক এই মূল্যবান
সুগন্ধি। এটি ব্রিটিশ পারফিউমার ক্লিভ ক্রিস্টিয়ানের স্পেশাল এডিশন যার
মূল্য ২,২৮,০০০ ইউএস ডলার।
সুগন্ধিটি বেশী মূল্যবান হওয়ার কারণ এর
ক্রিস্টাল বোতলটিও বটে। কারণ ক্রিস্টাল বোতলটি সাজানো হয়েছে ২৪ ক্যারট সোনা
এবং ২,০০০ পিস ক্ষুদ্র হীরা দিয়ে। এর ক্যাপ অর্থাৎ মুখীতে ব্যবহার করা
হয়েছে হীরার অতি দুর্লভ দুটি গোলাপি পাথর এবং দুটি হলুদ পাথর।
ব্রিটেনের রানী ভিক্টোরিয়ার জন্য এটি একটি
ট্রিবিউট। নির্মাতা ক্রিস্টিয়ান বলেন, “আমি অনুপ্রাণিত ছিলাম নিঃক্ষুদ এই
সুগন্ধিটি তৈরি করার জন্য যা হবে একটি স্পেশাল রয়াল ক্রাউন এবং স্মরণীয় করে
রাখবে যেকোনো অনুষ্ঠান।”
মাত্র ৩০ এমএল এর এই পারফিউমটির স্মেল
ফ্রেঞ্চ দ্বীপ তিহাতিয়ান ভ্যানিলা এবং কিছু দুর্লভ ফুলের। বর্তমানে এটিই
বিশ্বের সবচেয়ে মূল্যবান সুগন্ধি।
আমাদের পেজে লাইক দিতে ভুলবেন না।

0 comments Blogger 0 Facebook
Post a Comment