সাজসজ্জায় ব্যবহার করা হয় নানা ধরনের আনুষঙ্গ। কিন্তু এসব আনুষঙ্গের কোন কিছুই সারাজীবন ভালো থাকেনা। একটা নির্দিষ্ট সময় পর মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় মেকআপ কিটের। আর তখন এই জিনিসগুলো ব্যবহারে উপকারের চেয়ে অপকার ই হয় বেশি।
তাই সময় অনুযায়ী মেকআপ কিট ব্যবহার করা উচিৎ আর সচেতনতা অবলম্বন করা উচিৎ। তাহলে আর দেরী না করে আসুন জেনে নেই কখন মেকআপ কিট ব্যবহার অযোগ্য হয়ে যায়।

মেকআপ কিটের আয়ু

মেকআপ কিটের আয়ু-
গঠনে যদি হয় কোনো পরিবর্তন:
মেকআপ কিটের গঠনে বা বুনটে যদি পরিবর্তন হয় তবে বুঝতে হবে আপনার সেই মেকআপ কিট আর ব্যবহার যোগ্য নয়। এই ধরুন, আপনার ফাউন্ডেশনে যদি থকথকে ভাব আসে কিংবা দই এর মত ফেটে যায় তবে বুঝতে হবে ফাউন্ডেশন আর ব্যবহার যোগ্য নয়।
বিশেষ করে তরল জাতীয় মেকআপ কিট যেমন: ফাউন্ডেশন, আইলাইনার, মাশকারার ক্ষেত্রে এ ধরনের সমস্যাগুলো বেশি দেখা যায়। যদি আপনার মেকআপ কিটের গঠনে পরিবর্তন দেখা যায় তবে তা ব্যবহার বন্ধ করুন।
ঘ্রান যদি পাল্টে যায়:
এক এক মেকআপ কিটের গন্ধ বা ঘ্রান এক এক রকম। সেই গন্ধে যদি পরিবর্তন আসে তবে বুঝতে হবে মেকআপ কিট টি ব্যবহারের সময়সীমা অতিক্রম করেছে।
  • আইশ্যাডো বা পাউডারের ঘ্রান যদি বদলে যায় তবে ব্যবহার বন্ধ করুন। ওগুলো ব্যবহার অযোগ্য হয়ে পড়েছে।
  • লিপগ্লস থেকে অ্যালকোহল জাতীয় গন্ধ বের হওয়া এর মেয়াদ উত্তীর্ণের লক্ষন।
  • লিপস্টিক থেকে ক্রেয়ন রঙের মত গন্ধ আসছে? আর ব্যবহার করবেন না। এই লিপস্টিক আপনার ঠোটের ক্ষতির কারন হয়ে দাঁড়াবে।
ত্বকে যদি কোনো প্রতিক্রিয়া দেখা দেয়:
সব সময় ব্যবহার করা মেকআপ কিট ব্যবহারে হঠাৎ ই যদি আপনার ত্বকে প্রতিক্রিয়া দেখা দেয় তাহলে সে মেকআপ কিট ব্যবহার বন্ধ করুন। কারন এটি মেকআপ কিটের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার একটি বড় লক্ষন।

মনে রাখবেন, দীর্ঘদিন ধরে কোন মেকআপ কিট ই ব্যবহার করা উচিৎ নয়। আর এখন প্রায় সব পন্যের গায়েই মেয়াদ উত্তীর্ণের তারিখ বা মাস দেয়া থাকে। আপনার সাজগোজের জন্য ব্যবহার করা জিনিসগুলো যেন কোন ভাবেই আপনার ক্ষতির কারন না হয়ে দাঁড়ায়।

0 comments Blogger 0 Facebook

Post a Comment

Lagi Hangat

 
Health&Beauty Tips © 2013. All Rights Reserved. Share on Themes24x7. Powered by Blogger
Top