ফ্যাশন সচেতন অনেককেই চুল রিবন্ডিং বা স্ট্রেইট করতে দেখা যায়। কারন ইদানিং উঠেছে স্ট্রেইট চুলের চল। ঢেউ খেলানো ও কোঁকড়া চুলের মেয়েরা চুল স্ট্রেইট করে ফেলছেন। ছেলেরাও এ থেকে পিছিয়ে নেই। কারন লম্বা স্ট্রেইট চুলের সাথে যে কোন ধরণের পোশাকের স্টাইল মানিয়ে যায়। দেখতেও অনেক স্মার্ট লাগে। এখন ১ বছরের জন্য চুল স্ট্রেইট করা যায় পার্লারে। অথবা বাসায় বসে স্ট্রেইটনার দিয়ে অনেকে চুল স্ট্রেইট করে নেন।
ঘন ঘন স্ট্রেইটনার দিয়ে চুল স্ট্রেইট করার পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে চুলের অনেক বেশি ক্ষতি হয়। চুলের আগা ফাটে ও চুল হয়ে ওঠে রুক্ষ। যা পরবর্তীতে ঠিক হয়ে উঠে না। তখন ঝামেলায় পড়ে যান অনেকে। কিন্তু যদি স্ট্রেইটনার ছাড়াই প্রাকৃতিক উপায়ে চুল স্ট্রেইট করা যায় তবে কেমন হয়? বাসায় বসে চুলের যত্ন নেয়ার পাশাপাশি কিছু পদ্ধতি ব্যবহার করে প্রাকৃতিক উপায়ে চুল স্ট্রেইট করতে পারবেন বেশ সহজে। এবং পাশাপাশি চুল হবে স্বাস্থ্যোজ্জল।

প্রাকিতিক উপায়ে চুল স্ট্রেইট করুন

দুধের ব্যবহার-

এই পদ্ধতিতে চুল স্ট্রেইট করার জন্য আপনার লাগবে মাত্র ১/৩ কাপ দুধ, ১/৩ কাপ পানি ও একটি স্প্রে বোতল।চুল যদি বেশি কোঁকড়া হয় তবে মিশ্রনে ২ টেবিল চামচ মধু দিয়ে নিন।
প্রথমে একটি পাত্রে দুধ ও পানি ভালো ভাবে মিশিয়ে নিন। এরপর তা একটি স্প্রে বোতলে ঢোকান। চুলের জট একটি বড় দাঁতের চিরুনি দিয়ে ছাড়িয়ে নিন। এবার এই মিশ্রণটি স্প্রে করুন পুরো চুলে। সব দিকে ভালো করে স্প্রে করে নিন। মাঝে মাঝে চুল আঁচড়ে নিন বড় দাঁতের চিরুনি দিয়ে। ১ ঘণ্টা রাখুন। তারপর চুল ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে। কন্ডিশনার লাগাবেন অবশ্যই। চুল শুকিয়ে গেলে স্ট্রেইট হয়ে যাবে। এভাবে স্ট্রেইট করলে চুলে পরবর্তীতে পানি লাগানোর আগ পর্যন্ত চুল সোজা থাকবে।
মুলতানি মাটির হেয়ার মাস্ক- 
এই পদ্ধতি ব্যাবহারের জন্য লাগবে ১ কাপ মুলতানি মাটি, ১ টি ডিম, ৫ চা চামচ চালের গুঁড়ো।
প্রথমে একটি পাত্রে ডিমটি খুব ভালো করে ফেটিয়ে নিন। এরপর এতে মুলতানি মাটি ও চালের গুড়ো দিয়ে ভালো মত মিশিয়ে একটি পেস্টের মত তৈরি করুন। চুলের জট একটি বড় দাঁতের চিরুনি দিয়ে ছাড়িয়ে নিন। এরপর চুল আঁচড়াতে আঁচড়াতেই পেস্টটি চুলে লাগিয়ে নিন। যতটা সম্ভব চুল সোজা রাখার চেষ্টা করুন। পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত চুলে এই পেস্টটি লাগিয়ে রাখুন। এরপর পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। প্রতি ৪ দিনে ১ বার করে এই পেস্টটি চুলে লাগান। চুল প্রাকৃতিকভাবেই স্ট্রেইট হয়ে যাবে।
অলিভ ওয়েল ও ডিমের মিশ্রণ- 
মিশ্রণটি তৈরি করতে লাগবে ২ টি ডিম ও ২ চা চামচ অলিভ ওয়েল।

একটি বাটিতে ভালো করে ২ টি ডিম ফেটে নিন। এতে অলিভ ওয়েল ভালো করে মিশিয়ে রাখুন। চুলের জট ছাড়িয়ে নিন। একটি হেয়ার ব্রাশের সাহায্যে মিশ্রণটি চুলের সব দিকে ভালো মত লাগান। পুরোপুরি শুকিয়ে গেলে শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন। এতে চুল স্ট্রেইট হবে এবং পাশাপাশি চুলের উজ্জলতাও বাড়বে।

0 comments Blogger 0 Facebook

Post a Comment

Lagi Hangat

 
Health&Beauty Tips © 2013. All Rights Reserved. Share on Themes24x7. Powered by Blogger
Top